ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ফিনল্যান্ডে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন
ফিনল্যান্ড সরকার স্থায়ী বসবাসের অনুমতি (পিআর) পাওয়ার শর্ত আরও কঠোর করার পরিকল্পনা করছে। দেশটির ডানপন্থী জোট সরকার অভিবাসন নীতিকে আরও কড়াকড়িভাবে প্রয়োগ করতে এবং অভিবাসীদের সমাজে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করতে এই উদ্যোগ নিচ্ছে।
২০২৩ সালে গঠিত ফিনল্যান্ডের বর্তমান সরকার, যার একটি গুরুত্বপূর্ণ অংশ ডানপন্থী ফিনস পার্টি, বৃহস্পতিবার (৫ জুন) ঘোষণা দিয়েছে—পিআর নীতিতে পরিবর্তন আনা হবে। বর্তমানে যেকোনো অভিবাসী চার বছর টানা বসবাস করলেই পিআরের জন্য আবেদন করতে পারেন। নতুন প্রস্তাবনায় এই সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা হচ্ছে। একইসঙ্গে, প্রার্থীকে ফিনিশ বা সুইডিশ ভাষায় সন্তোষজনক দক্ষতা অর্জন করতে হবে, থাকতে হবে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা এবং নির্দিষ্ট আর্থিক যোগ্যতা।
স্বরাষ্ট্রমন্ত্রী মারি রান্তানেন বলেন, “যারা স্থায়ীভাবে থাকতে চান, তাদের সমাজে সফলভাবে মিশে যেতে হবে। ভাষা শেখা, নিয়মকানুন মানা ও কাজ করার মানসিকতা থাকতে হবে।”
প্রস্তাবিত নিয়মে আরও বলা হয়েছে, কেউ যদি চার বছর পরই পিআর আবেদন করতে চান, তবে তাকে তিনটি কঠোর শর্ত পূরণ করতে হবে:
বছরে ন্যূনতম ৪০ হাজার ইউরো আয় থাকতে হবে
ফিনল্যান্ডের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ও দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
ফিনিশ বা সুইডিশ ভাষায় উচ্চস্তরের দক্ষতার সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
এছাড়া, প্রার্থীকে প্রমাণ দিতে হবে যে তিনি গত তিন মাস ধরে সরকারি ভাতা বা সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন না।
ফিনল্যান্ড সরকার বলছে, এই পরিবর্তনের ফলে অভিবাসীরা আরও দ্রুত কর্মক্ষেত্রে যুক্ত হবেন এবং সমাজে সঠিকভাবে একীভূত হবেন। পরিকল্পনাটি যদি অনুমোদন পায়, তাহলে ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে। তবে এর আগে বিষয়টি পার্লামেন্টে তোলার পর আলোচনা ও অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
বিশ্লেষকদের মতে, এটি দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামো সুসংহত রাখতে একটি কৌশলগত পদক্ষেপ। তবে অভিবাসন অধিকার ও মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো এই কঠোর নীতির বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)