ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
একদিনে সড়কে প্রাণ গেল ১৮ জনের
ঈদের আগের দিন দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। এসব দুর্ঘটনা ঘটেছে গাইবান্ধা, ময়মনসিংহ, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে।
গাইবান্ধায় পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হন। পলাশবাড়ীতে একটি বাসের চাপায় নিহত হন লিয়াকত, ইমরুল ও অটোরিকশাচালক গনি মিয়া। গোবিন্দগঞ্জে মারা যান রইচ উদ্দিন, আনোয়ার হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তারসহ আরও দুজন, যাদের পরিচয় পাওয়া যায়নি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ময়মনসিংহের তারাকান্দায় দুটি দুর্ঘটনায় চারজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের পারভেজ মিয়া ও তার আট বছরের ছেলে হাসান, এছাড়া শরীফ মিয়া ও হাবিবুর রহমান। আহত হন অন্তত ১২ জন।
ঝিনাইদহে দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে কলেজছাত্র কাজল ও মাদ্রাসাপড়ুয়া শিশু আদনানের। এ সময় আরও দুজন আহত হন।
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদযাত্রার সময় ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজনের নাম রানা ইসলাম, অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী দুলাল মিয়া ও শাহাব উদ্দিন নিহত হন। আহত হন আরও একজন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত হন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় সড়কে যানজটও সৃষ্টি হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হন আরও ১০ জন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প