ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বাসে উঠে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দিলেন উপদেষ্টা আসিফ, ভিডিও ভাইরাল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাসে উঠে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছেন।
শুক্রবার (৬ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় তিনি একটি চলন্ত বাসে উঠে যাত্রীদের ভাড়ার পরিমাণ জানতে চান। যাত্রীরা জানান প্রতিজন থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে যা নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০ টাকা বেশি। বিষয়টি জানার পর উপদেষ্টা বাসের সুপারভাইজারকে অতিরিক্ত ভাড়া ফেরতের নির্দেশ দেন। সুপারভাইজারও তাৎক্ষণিকভাবে প্রতিটি যাত্রীকে ২০০ টাকা করে ফেরত দিতে রাজি হন। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগের দিন বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “জ্বালানি তেলের দাম কমেছে অতএব অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
একটি ঘটনায় অতিরিক্ত ১০০ টাকা ভাড়া নেওয়ার প্রমাণ পেয়ে তা যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে বলেও জানান তিনি। যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “যদি কেউ অনিয়মের শিকার হন তাৎক্ষণিকভাবে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি