ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘নিরাপত্তা নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী’
জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি যেন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কোনো দুর্বলতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শুক্রবার জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘প্রতি বছর যেভাবে সফলভাবে ঈদের জামাত হয়, এবারও সেভাবেই হবে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না।’
তিনি জানান, জাতীয় ঈদগাহে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সাধারণ মানুষের সুবিধা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট ইতোমধ্যে মাঠে রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, “নিরাপত্তা নিয়ে আমরা শতভাগ আত্মবিশ্বাসী।
এ সময় গুজব ও ভুয়া তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা সংবাদ ছড়ালে প্রতিবেশী দেশগুলো সেটি সুযোগ হিসেবে নিয়ে প্রচার করে। তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল থাকতে হবে।
এর আগে, ঈদযাত্রায় যাত্রী হয়রানির বিষয়টি সরেজমিন দেখতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন তিনি। সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। যাত্রীদের সঙ্গে প্রতারণা কিংবা লঞ্চ ছাড়তে অযথা দেরি করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।তিনি বলেন, মাত্র কয়েকটি লঞ্চের কারণে পুরো ঈদযাত্রার ভোগান্তি মেনে নেওয়া যায় না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত