ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সব ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে: রেল উপদেষ্টা
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আমরা যাত্রীদের ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিরুৎসাহিত করছি এবং আরো বলেছি, জানালা দিয়ে ট্রেনে ভেতরে ঢোকা যাবে না।
বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদপূর্ব যাত্রীসেবা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা এসেছি আমাদের একটা দায়বদ্ধতা থেকে। আমাদের ভাই-বোনেরা গ্রামে যাবেন, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন। এই যাত্রাটা যাতে কষ্টকর না হয়, সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
ট্রেনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদযাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ট্রেন যথাসময়ে ছেড়ে যাওয়া। আমি খোঁজ নিয়ে জেনেছি, সব ট্রেনই নির্ধারিত সময় অনুযায়ী ছেড়েছে।’
ঈদযাত্রা কতটা স্বস্তির ছিল এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, শতভাগ স্বস্তির কথা বলা না গেলেও, যাত্রীদের কাছ থেকে কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
নতুন ট্রেন সংযোজন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন, আমাদের লোকোমোটিভের কিছু সংকট রয়েছে। তারপরও ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। ঈদ উপলক্ষে ৪৪টি অতিরিক্ত কোচ ও ৫টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। আশা করছি, শিগগির আরও নতুন কোচ আসবে। তখন ট্রেনের সংখ্যা ও চলাচলের ফ্রিকোয়েন্সি আরও বাড়ানো সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি