ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এবার গরুর দাম কম, কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় এবার দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমেছে এবং এর ফলে অনেকের হাতে গরু কেনার মতো টাকা নেই। এছাড়া, এবার গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে। এসব কারণেই কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম কম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা হাটে আগত কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতা ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন। বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে"
এদিন গাবতলী হাটে বৃষ্টির কারণে পানি জমে কাদা তৈরি হওয়ায় ক্রেতা, বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আনলে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, কাদা সরাতে বালু ফেলার বিষয়টি তারা দেখবে।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা গাবতলী বাস টার্মিনাল থেকে হেঁটে হাটে প্রবেশ করেন। পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু ক্রয় শেষে ফেরত আসা যাত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সেবাপ্রদানকারী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি