ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের
দেশের দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এই পদে আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
৪ জুন (মঙ্গলবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এ দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের উপাচার্য পদে আবেদনকারীদের প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণযোগ্য।
প্রার্থীদের কমপক্ষে ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা ১৫ বছরের শিক্ষকতার সঙ্গে ৫ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে—যেমন শিক্ষা পরিকল্পনা, অর্থ ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ ও একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতাও আবশ্যক।
বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা ও প্রকাশনা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত পাণ্ডিত্যকেও বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে।
প্রার্থীর বয়স আবেদনপত্র জমা দেওয়ার সময় কমপক্ষে ৪৫ বছর হতে হবে।
আবেদন পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায়। বিস্তারিত তথ্য ও শর্তাবলি পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (www.shed.gov.bd) নোটিশ বোর্ড মেন্যুতে।
আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৫, বিকেল ৫টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি