ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে; আহত ২০
ডুয়া নিউজ: মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে উপজেলার কুতুবপুরের মুন্সীর বাজার এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি এক্সপ্রেসওয়ের মুন্সীর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত হন তিনজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই। বাসটি রেলিং ভেদ করে খাদে পড়ে যাওয়ায় অনেক যাত্রী আহত হয়েছেন। নিহত হয়েছেন কি না, এখনো নিশ্চিত নই। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ