ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান
আজ বৃহস্পতিবার ৯ জিলহজ হিজরি ১৪৪৬ সালের পবিত্র হজের মূল পর্ব অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের পবিত্র আরাফার ময়দানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হজযাত্রী আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন যা হজের অন্যতম প্রধান স্তম্ভ। এরপর সন্ধ্যায় তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন যেখানে তারা রাত যাপন করবেন এবং পরদিন শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।
এর আগে হজযাত্রীরা মিনা প্রান্তরে রাত কাটিয়েছেন যা ছিল হজের আনুষ্ঠানিক শুরুর অংশ। মিনার প্রান্তর থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত আরাফার ময়দানে পৌঁছে তাঁরা সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন।
সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিদেশ থেকে প্রায় ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে এসেছেন। হজের মৌসুমে সম্ভাব্য তাপপ্রবাহ মোকাবিলায় দেশটির সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। হজমন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানিয়েছেন এ লক্ষ্যে ২ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী নিয়োজিত করা হয়েছে এবং ৪০টির বেশি সরকারি সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে।
সহযোগী ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে—৫০ হাজার বর্গমিটার ছায়াযুক্ত স্থান প্রস্তুত, হাজার হাজার চিকিৎসাকর্মী মোতায়েন এবং ৪০০টিরও বেশি শীতলীকরণ ইউনিট স্থাপন।
আনাদোলু সংস্থার তথ্য অনুযায়ী, গত হিজরি বর্ষে (১৪৪৫ / ২০২৪ খ্রিষ্টাব্দে) হজে অংশ নিয়েছিলেন ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন যাদের মধ্যে ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রী। বিশ্বের দুই শতাধিক দেশের নাগরিক হজে অংশ নিয়েছিলেন সেই বছর।
এ বছর ১২ বছরের নিচের শিশুদের হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, গত বছর হজ চলাকালে মৃতদের ৮০ শতাংশই ছিলেন নিবন্ধনবিহীন। ফলে তাঁরা প্রয়োজনীয় আবাসন ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন বিশেষ করে যখন তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মৃতদের মধ্যে বহু মিশরীয় ও ইন্দোনেশীয় নাগরিক ছিলেন।
হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি। প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। হজের প্রথম দিনে পুরুষ হজযাত্রীরা ইহরামের সাদা দুই টুকরো কাপড় পরিধান করেন, নারীরা পরেন শালীন পোশাক ও মাথা ঢেকে রাখেন। এরপর তাঁরা কাবা শরিফ ঘিরে তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়ার মাঝে সাতবার সাঈ সম্পন্ন করেন। এরপর তাঁরা মিনা প্রান্তরে রাত যাপন করেন এবং আজ আরাফার ময়দানে জমায়েত হন—সেই পবিত্র স্থানে যেখানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন।
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি, আনাদোলু
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর