ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট দূর হবে না: দুদু
নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট দূর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। ভারত লাগাতার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই।
তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকারের পতনের ১০ মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে।
বুধবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনই এসব কথা বলেন।
এ দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, এ জন্য আমরা সমালোচনা করি। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া না হয় যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী