ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৬৪৫ কোটি টাকা আত্মসাৎ
নগদের এমডিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ প্রতিষ্ঠানটির নয়জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকার দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ জুন) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে এই মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, নগদ লিমিটেড বাংলাদেশ ডাক বিভাগ ও ডাক অধিদপ্তরের সঙ্গে চুক্তির ভিত্তিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পরিচালনার অনুমতি পায়। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ডাক বিভাগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। কিন্তু সেই অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা না দিয়ে, মিথ্যা তথ্য ও জাল নথির মাধ্যমে ডিজিটাল রিপোর্ট তৈরি করে তা আত্মসাৎ করা হয়।
মিথ্যা তথ্য সরবরাহের মাধ্যমে সরকারি রিপোর্টিং পোর্টালে ভুল হিসাব দাখিল করে ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকা ই-মানি ইস্যু করে তা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন নগদের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, এএমডি ও নমিনি পরিচালক, ট্রেজারি বিভাগের সিনিয়র ম্যানেজার, চিফ টেকনোলজি অফিসার, হেড অব ফাইন্যান্স অপারেশনস, চিফ ফাইন্যান্স অফিসার, চিফ কমার্শিয়াল অফিসার এবং হেড অব বিজনেস ইন্টেলিজেন্স।
তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯, ১০৯, ৪৬৮, ৪৭১ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তে বিষয়টি রাষ্ট্রীয় অর্থের ওপর একটি বড় ধরনের আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দুদক সূত্র জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি