ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কানাডায় বিশ্ববিদ্যালয় লেক থেকে বাংলাদেশির ম’রদেহ উদ্ধার
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কেলৌনা ক্যাম্পাসের পাশে ওকানাগান লেক থেকে শাশ্বত সৌম্য নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত শাশ্বত সৌম্যের বাড়ি বাংলাদেশে সিলেটের সুনামগঞ্জে বলে জানা গেছে।
সৌম্যর সহকর্মীরা জানান, তিনি ২০২১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিএসই বিভাগে ৪.০ জিপিএ নিয়ে প্রথম শ্রেণীতে স্নাতক হন। এরপর কয়েক মাস ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং কিছু সময় বুয়েটেও শিক্ষকতা করেছেন। পরে যুক্তরাষ্ট্রের এমআইটিতে পিএইচডি করতে যান। সেখানে তিন বছরের মধ্যে ডিগ্রি প্রায় সম্পন্ন করার পথে ছিলেন।
সাম্প্রতিক সময়ে তিনি কানাডা ও আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বিষয়ক বক্তৃতা দিচ্ছিলেন। যার মধ্যে বার্কলি, প্রিন্সটন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় রয়েছে। মাত্র দুদিন আগে তিনি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় এআই নিয়ে তার গবেষণার উপর আলোচনা করেন। এছাড়া এনএলপি গ্রুপ থেকেও তিনি গবেষণার সুযোগ পেয়েছিলেন। মৃত্যুর আগের সময়ে তার শেষ ফেসবুক স্ট্যাটাসে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেছেন।
কানাডার আরসিএমপি জানিয়েছে, "তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কার্যক্রম বা কাউকে সন্দেহ করা হচ্ছে না।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ