ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ব্যবহারকারী এবং মোবাইল গ্রাহকদের জন্য সুখবর ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা এবং মোবাইল অপারেটরদের করহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজেটে ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বিকেলে বিটিভিতে এসব ঘোষণা দেন। তিনি জানান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এখন থেকে অর্ধেক কম কর দিবে, যার ফলে তাদের ওপর আর্থিক চাপ কমে যাবে এবং এটি সরাসরি গ্রাহকদের জন্য ইন্টারনেট খরচ কমানোর সুযোগ তৈরি করবে। এর ফলে ইন্টারনেট আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে।
সাথে মোবাইল অপারেটরদের টার্নওভার কর কমানো হলে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে, যা সেবার মান উন্নয়ন এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে। এই উদ্যোগ মোবাইল গ্রাহকদের জন্য উন্নত সেবা এবং সাশ্রয়ী কলরেট ও ডেটা প্যাকেজের সুযোগ বাড়াবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)