ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দুঃসংবাদ
পবিত্র ঈদুল আজহায় দুঃসংবাদ পেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে নিরাপত্তা জোরদারে জরুরি প্রয়োজন ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “ঈদে রাজধানীসহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। যাত্রীর ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় যাত্রীদের সবার ছবি নেওয়া হবে। প্রতি বাসে প্রশাসনের টেলিফোন নাম্বার থাকবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় চলতে দেওয়া হবে না।”
জাহাঙ্গীর আলম বলেন, “গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের যাওয়া-আসার সময় নির্ধারিত ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “কম দক্ষ চালকদের পরিবর্তে দক্ষ চালকদের দিয়ে গাড়ি চালানোর কথা বলা হয়েছে। সেটি পরিবহন মালিকরা মানবেন বলে কথা দিয়েছেন। চালকদের যথাযথ বিশ্রাম দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে।”
এদিকে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ, মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করবে। চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। চাঁদাবাজিকে কোনো ছাড় দেওয়া হবে না। মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক দল যেই হোক, ঈদ যাত্রায় নিয়ম মানতে কঠোর মনিটরিং করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী