ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ওমানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর
ওমানের দূতাবাস দেশটিতে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার পাশাপাশি তাদের বৈধ হওয়ার পরামর্শ দিয়েছে। সোমবার (২ জুন) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশটির সালালাহ’য় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমান সরকারের সাধারণ ক্ষমার আওতায় জরিমানা ছাড়া ভিসা নিয়মিত করার সুযোগ দেয়া হয়েছে প্রবাসীদের। এর প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে খুব শিগগিরিই সালালাহ’য় একটি কনস্যুলার ট্যুরের পরিকল্পনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়্যাল ওমান পুলিশের (আরওপি) অনুরোধে কনস্যুলার ট্যুর সুসংগঠিতভাবে পরিচালনা এবং জনসমাগম সীমিত রাখার লক্ষ্যে একটি অনলাইন তথ্য ফর্ম চালু করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা যারা সালালাহতে অনুষ্ঠেয় কনস্যুলার ট্যুরে নতুন ই-পাসপোর্ট এনরোলমেন্ট করতে আগ্রহী, তাদেরকেঅনলাইনে গিয়ে ফর্মটি (একবারের বেশি নয়) যথাযথভাবে পূরণ করার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস জানায়, জমাকৃত ফর্ম অনুযায়ী নির্ধারিত সংখ্যক সেবা প্রত্যাশীর তালিকা তৈরি করা হবে, যেখানে তাদের নাম বা পাসপোর্ট নম্বর, এনরোলমেন্টের তারিখ এবং সিরিয়াল নম্বর অন্তর্ভুক্ত থাকবে। তালিকাটি দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী এনরোলমেন্ট কার্যক্রম সম্পন্ন হবে।
এছাড়া, সময়মতো ও যথার্থ তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কেউ যদি মিথ্যা, বিভ্রান্তিকর বা ভুল তথ্য দেন, তাহলে তার এনরোলমেন্টে জটিলতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী