ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২০২৫-২৬ বাজেট
সয়াবিন তেলসহ নিত্যপণ্যে সুসংবাদ
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিনি ও সয়াবিন তেলের মূল্য হ্রাসের প্রস্তাব রাখা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের পাশাপাশি কমানো হয়েছে ক্রিকেট ব্যাটের দাম এবং ঋণপত্রে উৎসে করের হার।
সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট বক্তৃতা উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপনা। এর আগে, ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম একইভাবে বাজেট ঘোষণা করেছিলেন।
বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে এক শতাংশ থেকে .০৫ করা হয়েছে উৎসে কর।”
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে উৎসে কর আদায় রাজস্ব বা পণ্যের দামের ওপর বড় প্রভাব না ফেললেও এক শ্রেণির ব্যবসায়ী এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দাম বাড়িয়ে থাকেন। এ বিষয়টি মাথায় রেখে আসন্ন ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে উৎসে কর বা সোর্স ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের ওপর উৎসে কর বিদ্যমান ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়া পাতা, কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের ফলের দাম কমতে পারে।
ফলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে বাজারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ