ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
২০২৫ জুন ০২ ১৫:০৩:০২
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে এলপিজির দাম পুনর্নির্ধারণ করেছে। জুন মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১,৪৩১ টাকা।
একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাস ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা।
সোমবার (২ জুন) কমিশনের পক্ষ থেকে নতুন এই দর ঘোষণা করা হয়, যা একইদিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, এর আগের মাসে মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা এবং প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৫ টাকা ৫৭ পয়সা।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ