ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
চরম ঝুঁকিতে নগদের গ্রাহকদের অর্থ ও তথ্য
মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ লিমিটেডের গ্রাহকদের টাকা ও ব্যক্তিগত তথ্য বর্তমানে গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১ জুন) রাতে এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বিবৃতিতে বলা হয়, ‘নগদ’-এর ব্যাংক হিসাবগুলোর স্বাক্ষরদাতা পরিবর্তনের অপচেষ্টা চলছে এবং আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি দ্বারা পরিচালিত ফরেনসিক অডিট কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে প্রকৃত অর্থ জমা না করেই ‘নগদ’ অতিরিক্ত অন্তত ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করেছে যা সরাসরি সরকারের আর্থিক ক্ষতির কারণ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক একে রাষ্ট্রের বৈধ মুদ্রা ব্যবস্থার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।
এছাড়া অনুমোদনবিহীন ৪১টি পরিবেশকের মাধ্যমে সরকারি ভাতা বাবদ প্রায় ১,৭১১ কোটি টাকা উত্তোলনের বিষয়টি উদঘাটিত হয়েছে যা নিয়ে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক মতিঝিল থানায় মামলা করেছে।
এছাড়া একটি ই-কমার্স প্ল্যাটফর্মের ১৮,২৩৩ জন গ্রাহকের হিসাবে বেআইনিভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে ‘নগদ’ ১৪৪ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গভর্নর বরাবর ‘নগদ’ সংক্রান্ত একটি আধা-সরকারি চিঠি দেন যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে ৭ মে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের একটি স্থগিতাদেশের ফলে কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত প্রশাসক দল ‘নগদ’-এর কার্যক্রমে অংশ নিতে পারছে না। এই সুযোগে মামলার অন্যতম আসামি ও ‘নগদ’-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক নিজেকে বৈধ এমডি দাবি করে পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই অপর আসামি শাফায়েত আলমকে ই-মেইলের মাধ্যমে সিইও পদে নিয়োগ দিয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রশাসক দলের ই-মেইল, ফাইন্যান্স, আইটি বিভাগ ও ই-মানি সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে ১২ মে থেকে তারা কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে।
সবশেষে বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি-কে দিয়ে ‘নগদ’-এর পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে না। ফলে অডিট কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।
এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক মনে করছে ‘নগদ’-এর গ্রাহকদের অর্থ ও ব্যক্তিগত তথ্য বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা