ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবিতে ৩ দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শুরু
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার (১ জানুয়ারি) থেকে ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’ শীর্ষক ৩-দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্রের গেমস্ রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি তানভীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার এবং জাতীয় দাবা প্রশিক্ষক আবু সুফিয়ান শাকিল এবং প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী লাবণ্য রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান শরীফ শুভ অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘কিস্তিমাত’-এর মোড়ক উন্মোচন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ক্লাবের সদস্যদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিবৃত্তিক চর্চার অন্যতম মাধ্যম। আমাদের ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক জগতের উপর এর প্রভাব পড়ে। বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দাবা খেলাকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যুক্তিনির্ভর ও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণ ও মেধার বিকাশে দাবাসহ অন্যান্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
৩-দিনব্যাপী ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’-এ ২টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ ও আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চেস চ্যাম্পিয়নশিপ’। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মেমোরিয়াল ওপেন র্যাপিড চেস টুর্নামেন্ট’। এই টুর্নামেন্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস