ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ধর্ম পরিবর্তন ইস্যুতে অপু বিশ্বাসের চাঞ্চল্যকর দাবি
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ে, সন্তান, এবং বিচ্ছেদ নিয়ে বহু বছর ধরে চলেছে নানা আলোচনা-সমালোচনা। ২০০৮ সালে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। যা দীর্ঘদিন গোপন থাকলেও ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে প্রকাশ্যে এনে সবকিছু জানিয়ে দেন অপু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্টভাবে জানিয়েছেন, বিয়ের পর তাকে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলা হলেও তিনি কখনো আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তন করেননি। তার ভাষায়, “সত্যি বলতে বিয়ের পরেও আমি আগের ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক সময় মিথ্যা বলেছি— প্রথমে ক্যারিয়ারের জন্য, পরে সন্তানের জন্য। যেহেতু শাকিব তখন আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাও আমার দায়িত্ব ছিল।”
তিনি আরও বলেন, “অনুষ্ঠানে বা শুটিংয়ে কেউ যখন বিয়ে নিয়ে প্রশ্ন করত তখন আমরা মজা করে একে অন্যকে জিজ্ঞেস করতাম— ‘তোমার বিয়ে কবে?’ অথচ বাস্তবে তখন আমরা স্বামী-স্ত্রী। এমনকি শুটিং শেষে বাসায় গিয়ে আমি ওর জন্য রান্নাও করতাম।”
ধর্মীয় পরিচয় নিয়ে অপু বলেন, “শাকিব মুসলিম হওয়ায় সবাই ধরে নিয়েছিল আমিও মুসলিম হয়ে গেছি। কিন্তু আমি কখনো ধর্ম পরিবর্তনের আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়ায় যাইনি। শাকিবের পরিবার থেকেও সে রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বিয়ের শুরু থেকেই আমি হিন্দুই ছিলাম।”
উপস্থাপক যখন তাকে প্রশ্ন করেন— তিনি কি ধর্ম নিয়ে মিথ্যা বলেছেন? অপু বলেন, “হ্যাঁ, ছেলের ভবিষ্যতের কথা ভেবেই অনেক কিছু লুকিয়েছি। যেমন বিয়েটাও গোপন রেখেছিলাম সংসারটা টিকিয়ে রাখার আশায়।”
এছাড়া অপু একটি আবেগঘন উপলব্ধির কথাও জানান, “এক সময় ভাবতাম— আমি যদি মারা যাই তাহলে কীভাবে আমার শেষকৃত্য হবে? আমার প্রিয়জনরা কি জানে আমি কোন ধর্মের? তখন কি আমাকে দাফন করা হবে, না দাহ?”
তিনি বলেন, বর্তমানে শাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকায় নিজের পরিচয় নিয়ে সত্য প্রকাশ করাটা জরুরি বলে মনে করেন।
এই বক্তব্যে অপু বিশ্বাস তার জীবন ও আত্মপরিচয় সম্পর্কে যে সাহসিকতা দেখিয়েছেন তা আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস