ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে শিবির নেতার পোস্ট
আজ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে সাবেক এই রাষ্ট্রনায়ককে নিয়ে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
তিনি বলেছেন, “স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তার বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়েছে।”
আজ শুক্রবার (৩০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন শিবির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক।
পোস্টে সাদিক কায়েম বলেন, “মুসলিম জাতিসত্তার পরিচয় ছিল তার জন্য গর্বের। এজন্যই তিনি সংবিধানের মূলনীতি হিসেবে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রতিষ্ঠা করেছিলেন। প্রো-মুসলিম ও প্রো-বাংলাদেশি এই মহানায়ক বাংলাদেশের স্বাধীনতা এবং স্বার্বভৌমত্ব রক্ষায় দূরদর্শী ও সময়োচিত পদক্ষেপ নিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম রক্ষায় তার উপযুক্ত পদক্ষেপের ফলেই বাংলাদেশ আজও এক ও অখন্ড রয়েছে। তার বাস্তববাদী কূটনৈতিক নীতি বাংলাদেশকে মুসলিম দুনিয়াসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন পরিচিতি এনে দেয়।”
তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, ১৯৮১ সালের ৩০ মে কিছু বিভ্রান্ত ও দেশবিরোধী লোকদের হাতে তিনি শাহাদাৎ বরণ করেন। তার মৃত্যুর পর দেশ ফের এক দুঃসময়ে নিপতিত হয়। বাংলাদেশ প্রায় এক দশকের ভয়াবহ স্বৈরাচারের কবলে পড়ে।”
শিবিরের এই নেতা বলেন, “আজকের এই দিনে, তার শাহাদাৎ বার্ষিকীতে আমাদের কর্তব্য হলো- তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। তার দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়া।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ