ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সপ্তাহের বাজার বিশ্লেষণ
সূচক, লেনদেন ও বাজারমূলধন—সবখানেই পিছিয়ে শেয়ারবাজার
বিদায়ী সপ্তাহে (২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন।
ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণ অনুযায়ী, আলোচ্য সপ্তাহে মোট ১ হাজার ৫৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ১ হাজার ৭২১ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন কমেছে ১৪০ কোটি ৪৯ লাখ টাকা।
সপ্তাহের শুরুতে ডিএসইর মোট বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৯ হাজার ৮৯ কোটি ৯৯ লাখ টাকা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৯৮৪ কোটি টাকায়। ফলে বাজার মূলধনে এক সপ্তাহে ২ হাজার ১০৫ কোটি টাকার বেশি হ্রাস ঘটেছে।
সূচকের দিক থেকেও অবস্থা ছিল নিম্নমুখী। প্রধান সূচক ডিএসইএক্স এক সপ্তাহে ১৪৭.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৭ পয়েন্টে।
এ ছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪৭.৪৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক কমেছে ৩৫.৫৪ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৮টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ২৪টির দর অপরিবর্তিত ছিল এবং ৩০৩টির দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)