ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (৩০ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করে। এ উপলক্ষে ড. ইউনূস একটি বক্তব্যও দেন।
এর আগে ড. ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
সই হওয়া সমঝোতা স্মারকগুলো:
জ্বালানি খাতে সহযোগিতা:
জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (JBIC) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হয়েছে যা জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা জোরদার করবে।
গ্যাস মিটার প্রকল্প:
জাপানি প্রতিষ্ঠান অনোডা এবং বাংলাদেশ এসইজেড লিমিটেড (BSEZ) যৌথভাবে গ্যাস মিটার উৎপাদন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছে।
শিল্প উন্নয়ন:
বাংলাদেশ নক্সিস কোং লিমিটেড ও বিএসইজেডের মধ্যে চুক্তি সই হয়েছে যা দেশে শিল্প অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।
ইলেকট্রিক যানবাহন কারখানা:
গ্লেফিট ও মুসাসি সিমিতসু ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইলেকট্রিক বাইক ও ব্যাটারিচালিত সাইকেল তৈরির কারখানা স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেছে।
তথ্য নিরাপত্তা প্রকল্প:
সিফার কোর কো. লিমিটেড একটি বড় তথ্য নিরাপত্তা প্রকল্পে যুক্ত হয়েছে যার লক্ষ্য বাংলাদেশকে কোয়ান্টাম-প্রচলিত ডিজিটাল অর্থনীতিতে পরিণত করা।
উন্নয়ন সহযোগিতা:
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) এবং বিডার মধ্যে উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত চুক্তি হয়েছে।
স্বাক্ষর অনুষ্ঠানে ড. ইউনূস অংশগ্রহণকারী সকল পক্ষকে অভিনন্দন জানান এবং বলেন, “এখন আমাদের কাজ হলো এগুলো বাস্তবায়ন করা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি