ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
নিজের ন-গ্ন ছবি নিয়ে ফেসবুক পোস্ট পিনাকী ভট্টাচার্যের, ‘ডাবল এজেন্ট’?
রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে ঘিরে নতুন এক বিতর্ক সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাদিয়া ইসলাম নামের এক নারী। যিনি সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছেন।
কে এই নাদিয়া ইসলাম?
নাদিয়া ইসলামের নাম ইতিপূর্বেও বিভিন্ন বিতর্কে উঠে এসেছিল। তবে ২৬ ফেব্রুয়ারি তারিখে দেওয়া তার একটি ফেসবুক স্ট্যাটাস বিষয়টিকে আরও জটিল করে তোলে। ওই স্ট্যাটাসে তিনি দাবি করেন পিনাকী ভট্টাচার্যের একটি আপত্তিকর ছবি ফেসবুক কর্তৃপক্ষ রিপোর্টের ভিত্তিতে সরিয়ে ফেলেছে। পরবর্তীতে তিনি কিছু ব্যবহারকারীকে ইনবক্সে সেই ছবি পাঠানোর প্রস্তাব দেন যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে জানা যায়, নাদিয়া ইনবক্সে পিনাকীর একটি নগ্ন ছবি পাঠিয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে ছবিটির সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি—তা আসল নাকি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি দিয়ে তৈরি সে বিষয়ে নিরপেক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ব্যক্তিগত সম্পর্ক ও বিরোধ
বিভিন্ন সূত্র দাবি করেছে, পিনাকী ও নাদিয়ার মধ্যে অতীতে ব্যক্তিগত সম্পর্ক ছিল যা ভেঙে যাওয়ার পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। নাদিয়ার অভিযোগ, পিনাকী তাকে মিথ্যা ইমেইল পাঠিয়ে হুমকি দিয়েছেন এবং তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার চেষ্টা করেছেন। তিনি আরও দাবি করেন, বসনিয়ায় ভ্রমণের সময় পিনাকী কিছু গোপন কথোপকথনে জড়িত ছিলেন যা তাকে সন্দেহে ফেলে। এসব কারণ দেখিয়ে তিনি পিনাকীকে ভারত ও বাংলাদেশ সরকারের ‘ডাবল এজেন্ট’ হিসেবেও সন্দেহ করছেন।
পিনাকীর প্রতিক্রিয়া
পিনাকী ভট্টাচার্যের ঘনিষ্ঠ একাধিক সূত্র এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা পাল্টা অভিযোগ করে বলেছেন, নাদিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইসব তথ্য ছড়িয়ে পিনাকীকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন। পিনাকী নিজেও ফেসবুকে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে বিতর্কিত ছবির সত্যতা বা অভিযোগ নিয়ে স্পষ্ট কিছু বলেননি।
ঘটনাটি সামনে আসার পর ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে স্পষ্টভাবে ব্যক্তি হেনস্তা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন। অন্যদিকে কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র বলেও আখ্যা দিচ্ছেন।

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- হেটমায়ারের ঝড়ে কপাল পুড়ল জিম্বাবুয়ের, গড়ল রেকর্ড
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ