ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
জুয়েলারি প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত বাজুসের
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের ঘটনায় সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ মে) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৩০ মে) থেকে দেশের সব জুয়েলারি দোকান যথারীতি খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে ভুয়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দায়ের করা একটি মিথ্যা ও হয়রানি মূলক মামলায় গত ২৮ মে সন্ধ্যায় রাজধানীর তাঁতি বাজার থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। অথচ তিনি কখনোই ওই রাজনৈতিক পদে ছিলেন না, এমনকি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্তও নন।
এই গ্রেপ্তারের ঘটনায় সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দিনব্যাপী দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা, মিছিল ও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান। বাজুস কেন্দ্রীয় কমিটি সারাদেশের জুয়েলারি মালিকদের এই ঐক্যবদ্ধ অবস্থানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে ন্যায়বিচারের প্রত্যাশায় অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে শুক্রবার থেকে সব দোকান খোলা থাকবে।
তবে, মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া রিপনুল হাসানকে অব্যাহতি না দিলে ও ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করে বাজুস।
এর আগে ২৮ মে রাতে রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে বাজুস দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ