ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
মুসলিম ছাত্রদের প্রশিক্ষণ দেবে আইডিবি; থাকা-খাওয়াসহ নানান সুবিধা
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ছয় মাস মেয়াদি ভোকেশনাল ট্রেনিংয়ের আয়োজন করেছে। এই কর্মসূচিতে অংশ নিতে গত ১ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আইডিবি-বিআইএসইডব্লিউ বিগত ১১ বছর ধরে ভোকেশনাল স্কলারশিপ কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে। অর্থের অভাবে পড়াশোনা থেমে যাওয়া দরিদ্র মুসলিম যুবকদের দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলা এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এখন পর্যন্ত ১,৭৪১ জন প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশের ২৪৮টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:- ৭২০ ঘণ্টার ছয় মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ
- সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণ, থাকা ও খাওয়ার ব্যবস্থা
- প্রশিক্ষণকালীন মাসিক ৫০০ টাকা হাতখরচ
- চাকরি উপযোগী সিলেবাস এবং দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধান
- চাকরি পাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা
প্রশিক্ষণের ট্রেডসমূহ:- ইলেকট্রিক্যাল ওয়ার্কস
- ইলেকট্রনিকস
- রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং
- ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
- মেশিনিস্ট
আবেদনকারীর জন্য নির্দেশনা:- কেবল সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীরা আবেদন করতে পারবেন
- একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন
- জন্মতারিখ যথাযথভাবে পূরণ করতে হবে
প্রয়োজনীয় কাগজপত্র:- জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের বছর ও রোল নম্বর
- আবেদনপত্রে সঠিকভাবে মোবাইল নম্বর প্রদান করতে হবে এবং সেটি যাচাইয়ের জন্য দ্বিতীয়বার কনফার্ম মোবাইল নম্বর ঘরেও লিখতে হবে
- পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে
- প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না
- আবেদন ফর্ম জমা দেওয়ার পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে
আবেদনের যোগ্যতা:শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি এবং সর্বোচ্চ এসএসসি পাস
বয়স: ১৮ থেকে ২৬ বছর
বর্তমানে যারা শিক্ষায় নিযুক্ত (অনার্স, মাস্টার্স বা ডিপ্লোমা অধ্যয়নরত/সমাপ্ত) তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নন। তবে তারা চাইলে IsDB-BISEW IT স্কলারশিপ প্রোগ্রামের অধীনে এক বছর মেয়াদি আইটি ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ:আবেদন করতে হবে ৩১ জুলাই এর মধ্যে
আবেদন পদ্ধতি:আগ্রহীরা অনলাইনেএই লিংকে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক