ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পুশইন নিয়ে ভারত ও দেশবাসীকে সারজিসের বার্তা
সম্প্রতি সীমান্তে নতুন উৎপাত শুরু করেছে ভারত। দেশটির বিভিন্ন রাজ্য থেকে মানুষ ধরে এনে বাংলাদেশে পুশইন করছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত। এজন্য দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু বিজিবি সীমান্ত রক্ষী না, আপনারা সবাই সীমান্তের এক একজন রক্ষী।
আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ভারতকে উদ্দেশ করে সারজিস হাসান বলেন, “যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে, ততদিন সেদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। এছাড়াও দেশটি সম্পর্ক ভালো করতে চাইলে প্রতিবেশী হিসেবে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।”
এনসিপির এই নেতা বলেন, “বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে বুড়িমারী নাম দিয়ে কিন্তু বুড়িমারীতে ট্রেনটি আসে না। তাই সবাই একজোট হয়ে যেখানে ট্রেনটি আসে সেখানে গিয়ে প্রতিবাদ করা উচিত। হয় ট্রেনের নাম পরিবর্তন করা হবে, নইলে বুড়িমারী থেকে ট্রেনটি চলবে।”
সারজিস আলম আরও বলেন, “এই পাটগ্রাম উপজেলায় যারা বালু ও পাথর সিন্ডিকেট তাদের চিহ্নিত করে গোড়ায় কেটে ফেলতে হবে। এদের সঙ্গে বড় বড় রাজনৈতিক দলের লোকজন জড়িত। রাত হলে তারা পকেট ভরে টাকা নেয়। এই কালপিটদের মুখোশ উন্মোচন করতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী