ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
২ জুন বাজেট ঘোষণা; নির্বাচনে বরাদ্দ হতে পারে যত টাকা
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ২ জুন ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার। ওইদিন বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে বাজেট বক্তব্য উপস্থাপন করবেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এ বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারকেও বিটিভির ফিড ব্যবহার করে একযোগে সম্প্রচার করার অনুরোধ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ‘নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বাড়তি নজর দিয়ে এবারের বাজেটের অর্থ ব্যয় করা হবে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য প্রায় ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ রাখার কথা রয়েছে। যদিও কমিশন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৫ হাজার ৯২২ কোটি টাকা চেয়েছিল।
এছাড়া নতুন অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এ ঘাটতির বেশির ভাগ অংশ বিদেশি ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে। বাকিটা মেটানো হবে ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্র থেকে। বাজেটের পরিচালন (অনুন্নয়ন) খাতে বরাদ্দের পরিমাণ হতে পারে প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
আগামী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হতে পারে প্রায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ বরাদ্দ রাখা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
নতুন বাজেটে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ দশমিক ৫ শতাংশ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে তা ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনার কথাও বাজেট বক্তৃতায় তুলে ধরতে পারেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ