ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পতন থামাতে এগিয়ে এলো মৌলভিত্তির ছয় শীর্ষ কোম্পানি
টানা ছয় কার্যদিবস ধরে পতনের ধারায় থাকা দেশের শেয়ারবাজার আজ বৃহস্পতিবার (২৯ মে) ঘুরে দাঁড়িয়েছে মৌলভিত্তির শীর্ষ ছয় মূলধনী কোম্পানির সক্রিয়তায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দিনশেষে বেড়েছে ২২ দশমিক ৫৩ পয়েন্ট। এর পেছনে বাজারের বড় ছয়টি কোম্পানিরই অবদান ২৪ পয়েন্টেরও বেশি।
এই ছয় কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি)। এককভাবে ডিএসই সূচকে কোম্পানিটি ৮ দশমিক ২০ পয়েন্ট যুক্ত করেছে। এছাড়া গ্রামীণফোন ৫.৫০ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ৩.১৪ পয়েন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২.৭৮ পয়েন্ট, রেনেটা ১.৬০ প য়েন্ট এবং রবি আজিয়াটা ১.৩৬ পয়েন্ট সূচক বৃদ্ধিতে অবদান রাখে।
আজ দিনের শুরুটা অবশ্য আগের মতোই হতাশাজনক ছিল। লেনদেন শুরুর পরপরই ডিএসইর প্রধান সূচক ২৭ পয়েন্ট কমে যায়। তবে বারোটার আগেই বাজারের বড় মূলধনী এসব কোম্পানির শেয়ারে চাঙ্গাভাব লক্ষ্য করা যায়। ফলে সূচকের গতিপথ ঘুরে দাঁড়ায়। বাজারও দ্রুত রেড জোন থেকে গ্রীন জোনে প্রবেশ করে।
বেলা ১টার আগেই সূচক ৪৭ পয়েন্ট বেড়ে যায়, যা একদিনের মধ্যে বড় উত্থানের ইঙ্গিত দেয়। তবে দিনের শেষভাগে কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নিতে শুরু করলে সূচকের গতি কিছুটা শ্লথ হয়ে যায়। শেষ পর্যন্ত সূচক স্থির হয় সাড়ে ২২ পয়েন্ট বৃদ্ধিতে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বড় মূলধনী কোম্পানিগুলোর ভূমিকা বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজকের বাজারে তাদের সক্রিয় অংশগ্রহণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরানোর বার্তা দিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)