ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিআরইবি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমের অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বুধবার (২৮ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
ঘোষণায় বলা হয়, ‘বোর্ডের চেয়ারম্যানকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে পল্লী বিদ্যুৎ সমিতির সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল সমিতির সদর দপ্তরে জমা দেওয়ার কর্মসূচি ঘোষণা হবে।’
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বিদ্যমান সংকট নিরসনের জন্য গত ২১ মে থেকে ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আজ ৮ম দিনের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখে কর্মসূচি পালিত হলেও সরকারের পক্ষ থেকে সংকট সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অধিকার আদায়ে হাজার হাজার পল্লী বিদ্যুৎ সমিতির জনবলকে অস্থিতিশীল সৃষ্টিকারী বলে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। আজ ৮ দিন কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে বিদ্যুৎ কর্মীরা মানবেতর জীবন পার করার পরও সরকারের কোনো ভ্রূক্ষেপ কিংবা সমাধানের উদ্যোগ না নেওয়া অত্যন্ত বেদনার।’
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা তিনটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন—
১। শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রেখে আগামীকাল সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি কার্যক্রম অব্যাহত থাকবে।
২। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরইবি চেয়ারম্যানকে অপসারণ না করা হলে, দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরগুলো সমিতির সদর দপ্তরে জমা দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে।
৩। বিদ্যুৎ সেবা চালু রেখে শান্তিপূর্ণ আন্দোলন চালালেও, যদি এই কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, বলপ্রয়োগ, দমন-পীড়ন বা আগের মতো মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী শহীদ মিনারের উদ্দেশে লং মার্চ করতে বাধ্য হবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত