ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ৫শ’ শিক্ষার্থীর অংশগ্রহণে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন
ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন আজ বৃহস্পতিবার (২৯ মে) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’।
ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স-এর মহাসচিব নওশীন ফাতমি-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিসেস মারিয়ান রাবে ন্যাভেলসরুড (Ms. Marianne Rabe Knævelsrud), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-এর নির্বাহী পরিচালক সারা হোসেন এবং ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মো. রাকিব-উজ-জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “জুলাই অভ্যুত্থানের পর এদেশের তরুণ সমাজ একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখছে। এলক্ষ্যে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।”
শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা ও জ্ঞানের বিকাশ, পাবলিক স্পিকিং, জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “বিশ্বের সর্বত্র বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। এসব অস্থিরতা ও সংকট নিরসনে সমাজে ন্যায়, সমতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা খুব জরুরি।”
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ’ শিক্ষার্থী ৪-দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্য, অর্থনীতি, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, মানবাধিকার, মানবপাচার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন, আন্তর্জাতিক চুক্তি, অভিবাসন নীতি, ভূ-রাজনৈতিক এবং কূটনৈতিকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এই সম্মেলনে আলোচনা করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)