ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে অবস্থানরত মার্কিনিদের জন্য সতর্কবার্তা
সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে দেশের একাধিক স্থানে বিক্ষোভ, আন্দোলন ও কর্মসূচি চলছে। আর বাংলাদেশজুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
আজ বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়, "মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে এবং খুব কম জ্ঞাতসারেই তা ঘটতে পারে। তাই নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।"
এই বিষয়ে তিনটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সেগুলো হলো—
১. নিজের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনরায় যাচাই করে নিন।
২. আশপাশের পরিবেশ এবং স্থানীয় যেকোনো অনুষ্ঠান সম্পর্কে সজাগ থাকুন।
৩. সর্বশেষ তথ্য জানার জন্য স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?