ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিও হিসাবের ফি নিয়ে সুখবর দিল বিএসইসি
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও সহজ ও ব্যয়সাশ্রয়ী করতে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি উল্লেখযোগ্য পরিমাণে কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে এই ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে মাত্র ১৫০ টাকা নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিও একাউন্টের মেইনটেইন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নামিয়ে আনার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে নতুন বিনিয়োগকারীরা শেয়ারবাজারে অংশগ্রহণে আরও বেশি আগ্রহী হবেন। কারণ বিও হিসাব খোলা এবং তা বজায় রাখার বার্ষিক ব্যয় অনেকাংশে কমে যাওয়ায় এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি বড় স্বস্তি বয়ে আনবে।
এছাড়াও, বাজারে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বাড়লে সামগ্রিকভাবে শেয়ারবাজারে লেনদেন ও তারল্য বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। বাজার অংশীজনদের সঙ্গে আস্থা ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলেও মনে করছেন বিশ্লেষকরা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)