ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার
আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলি এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) ভোররাতে কালীশংকরপুর এলাকার একটি বাড়ি ঘিরে প্রায় তিন ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানের স্থানটি কুষ্টিয়া শহরের সোনার বাংলা মসজিদের পাশের একটি বাড়ি। জানা গেছে, এটি সাবেক আওয়ামী লীগ এমপি সোহরাবের বাসার পাশেই অবস্থিত।
সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে থাকা এই দুজনকে ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছিল। তারা দুজনই ইন্টারপোলের রেড নোটিশধারী পলাতক আসামি এবং বাংলাদেশ সরকার ঘোষিত এক লাখ টাকা পুরস্কারভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
সুব্রত বাইন বাংলাদেশের একজন কুখ্যাত অপরাধচক্র নেতা। তাকে সচরাচর 'শীর্ষ সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে ৩০টি খুনের মামলা রয়েছে। ২০০৩ পর্যন্ত সুব্রত বাইন ছিলেন ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র সেভেন স্টার গ্রুপের প্রধান। ১৯৯১ সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নামকরা সন্ত্রাসী হিসেবে সুব্রত বাইনের অভিষেক হয়। তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় যে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, সুব্রত বাইন তাদের অন্যতম। পুলিশের হাতে আটক হওয়া এড়াতে সে ২০০৩ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। ভারতে সে স্থায়ীভাবে বসবাস শুরু করে। সে পশিচমবঙ্গে ব্যবসা গড়ে তোলেন। জমি কিনে সেখানে বাড়ি বানান।
অপরদিকে মোল্লা মাসুদের অপরাধজগতের শুরু সুব্রত বাইনের হাত ধরেই। রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকায় তার ত্রাস ছড়ানো ছিল সুপরিচিত। ২০১৫ সালে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে সে। পরে জামিনে মুক্তি পেয়ে ভারতেই অবস্থান করছিল। জানা যায়, সে এক ভারতীয় নারী রিজিয়া সুলতানাকে বিয়ে করে দীর্ঘদিন সেখানেই বসবাস করছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গ্রেপ্তারের পর তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বহু বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে আলোচিত এই দুই সন্ত্রাসীর গ্রেপ্তারকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)