ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন বিধিনিষেধ
বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের নিয়মে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এতদিন শুধু সোমবার দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে এখন থেকে বৃহস্পতিবারও দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে একটি চিঠি ইস্যু করবে জননিরাপত্তা বিভাগ।
এর আগে, ২৭ মে এক দিনের জন্য সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার আগের রাতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
এছাড়া সচিবালয় এবং আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৬ মে রাতে ডিএমপি এক নির্দেশনার মাধ্যমে জানায়, ১০ মে জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং সংলগ্ন এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ রয়েছে।
এ নিষেধাজ্ঞাগুলো জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সচিবালয়ের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি