ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ নিয়ে মার্কিন প্রতিবেদন নাকচ করল চীন
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করছে চীন। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (২৮ মে) ঢাকায় চীনের প্রথম আম রপ্তানি চালান উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি প্রতিবেদন, তবে এটি সত্য নয়। চীনের এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার—এই দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সবসময় শান্তিপূর্ণ সহযোগিতাকে গুরুত্ব দিয়ে থাকি। সামরিক উপস্থিতি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, এমনকি এ বিষয়ে কোনো আমন্ত্রণও পাইনি।
রাষ্ট্রদূত প্রশ্ন তোলেন, প্রতিবেদনটি কোন সূত্র থেকে এসেছে, আমি জানি না। কিন্তু এটুকু বলতে পারি—এই তথ্যে সত্যতা নেই।
প্রসঙ্গত, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) ওই প্রতিবেদনে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, গ্যাবন, সেশেলস, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে—যেখানে চীন ভবিষ্যতে সামরিক উপস্থিতি স্থাপন করতে পারে বলে অনুমান করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক