ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
মাতারবাড়ীকে বাণিজ্যিক হাব গড়ার নির্দেশ ড. ইউনূসের
মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলের কৌশলগত গুরুত্ব তুলে ধরে এই এলাকাকে দেশের শীর্ষ রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে দ্রুত অবকাঠামো উন্নয়নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই)-এর অগ্রগতি পর্যালোচনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্যসচিব মো. সিরাজ উদ্দিন মিয়া।
অধ্যাপক ইউনূস বলেন, মাতারবাড়ীকে আমরা কল্পনা করছি দেশের বৃহত্তম বন্দর, জ্বালানি, উৎপাদন ও সরবরাহ কেন্দ্র হিসেবে। এই লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ জরুরি। এজন্য একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং অবকাঠামো ও নগর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের তিনি নির্দেশনা দেন, মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করতে দ্রুত সড়ক নির্মাণ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সমুদ্রগামী বৃহৎ কনটেইনার জাহাজের জন্য উপযুক্ত টার্মিনাল নির্মাণেও দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। এছাড়াও, শ্রমিকদের জন্য পরিকল্পিত আবাসন নগরী গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
প্রধান উপদেষ্টা জানান, আগামী ২৮ মে থেকে শুরু হতে যাওয়া তার জাপান সফরে এমআইডিআই অঞ্চলের উন্নয়ন হবে অন্যতম প্রধান এজেন্ডা। ৩০ মে তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য ৩০তম নিক্কেই ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সফরের মূল লক্ষ্য হবে কৌশলগত প্রকল্পগুলোর জন্য আন্তর্জাতিক তহবিল নিশ্চিত করা।
বৈঠকে জানানো হয়, জাপানের দ্বিতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্য স্থান হিসেবে এমআইডিআই অঞ্চল বিবেচনায় রয়েছে। এর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গঠিত প্রথম অর্থনৈতিক অঞ্চল সফলভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে।
এছাড়া সৌদি আরবের আরামকো, রেড সি গেটওয়ে, আবুধাবি পোর্টস, জাপানের বিদ্যুৎ কোম্পানি জেরা এবং মালয়েশিয়ার পেট্রোনাস ইতোমধ্যে এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
সম্প্রতি মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠান পেন্টা-ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও টিওএ কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। জাইকার সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পকে এমআইডিআই উদ্যোগের মূল ভিত্তি হিসেবে ধরা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়