ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ের সামনে জুলাই মঞ্চ
সচিবালয়ের সামনে মঙ্গলবার (২৭ মে) জুলাই মঞ্চের কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি শুরু করেছে যা গত সোমবার থেকেই চলছে।
তাদের দাবি হলো দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের দেশ থেকে উৎখাত করতে হবে।
একদিকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা তৃতীয় দিন সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করছেন। মঙ্গলবারও তারা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা। সকাল থেকেই সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। শুধুমাত্র কর্মরত কর্মকর্তা ও কর্মচারীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, অন্য কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণে সাংবাদিকরাও প্রবেশ করতে পারেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল