ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে ব্যবসায়ীকে গু'লি করে ২২ লাখ টাকা ছিন'তাই
রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিতে গুরুতর আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, র্যাব-সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও পরিবার-সহ রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে বসবাস করছেন।
আহত মাহমুদুল জানান, সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে আব্দুল বাতেন সড়কে (স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি) ছয়জন দুর্বৃত্ত তার পথরোধ করে। মোটরসাইকেলে করে আসা ওই ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকার দাবি করে। তিনি রাজি না হওয়ায় তারা তার কোমরের বাঁ পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে একটি হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। অপরাধীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী