ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে সোয়াট ও বিজিবি মোতায়েন, ঢুকতে পারেননি সাংবাদিকরাও
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এর অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে সচিবালয়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সচিবালয় এলাকায় মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবি সদস্যরা।
সকালে দেখা গেছে, সচিবালয়ের প্রধান গেটসহ আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সাংবাদিকসহ অন্য কেউ প্রবেশের অনুমতি পাননি।
এর আগে সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। আজ মঙ্গলবারও তারা নতুন করে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি