ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
সীমান্তে বিজিবিকে ‘টার্গেট’ করে বিএসএফের গুলি, উত্তেজনা
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে পুশইনকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার রাউন্ড গুলি চালিয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকায় এই ঘটনা ঘটে।
বড়াইবাড়ী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ঢুকিয়ে দেয়। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তিদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করে এবং হঠাৎ করেই চার রাউন্ড গুলি চালায়।
ঘটনার পর বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ীসহ আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে সেখানে জড়ো হন।
স্থানীয় বাসিন্দা ইউনুস আলী, রানা পারভেজ, ফারুক ও সাইদুর রহমান জানান, ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে জোরপূর্বক ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। বিজিবি তাদের আটক করে শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ উত্তেজিত হয়ে গালাগালি শুরু করে এবং পরে গুলি চালায়।
তারা আরও জানান, সীমান্তের ওপারে রাস্তার পাশে বিএসএফের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ