ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বৃত্তি পেলেন ঢাবির শামসুন নাহার হলের ৪১ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের ৪১ জন শিক্ষার্থী ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি, শহিদুল হক স্মৃতি বৃত্তি এবং প্রভোস্ট বৃত্তিতে ভূষিত হয়েছেন।
রোববার (২৫ মে) সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের সদস্য ও হলের খণ্ডকালীন আবাসিক শিক্ষক ড. নাফিজা ফেরদৌসী।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের অন্যান্য প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রয়াত ফাতেমা ইকবালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ ও প্রেরণা জোগাবে।” তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?