ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বড় বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছেন ২৫০ ব্যবসায়ী
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই ও বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে আগামী জুন মাসের শুরুতে ঢাকায় আসছেন চীনের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণে আগামী ১ জুন রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন’।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নিচ্ছে বেজা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকাস্থ চীনা দূতাবাস।
আয়োজকদের বরাতে জানা গেছে, সম্মেলনে অংশ নেওয়া ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে ফরচুন ৫০০ তালিকাভুক্ত ছয় থেকে সাতটি কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এছাড়া চীনের চারটি শীর্ষস্থানীয় চেম্বার অব কমার্সের প্রতিনিধি দলও অংশ নিচ্ছে এই আয়োজনেই।
বেজার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনা বিনিয়োগকারীদের এই সফর চীন-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এত বড় সংখ্যক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীর একযোগে বাংলাদেশ সফর এবারই প্রথম।
বেজা আরও জানিয়েছে, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর এবং গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের সরাসরি ফলাফল হিসেবেই এই আয়োজনটি বাস্তবায়ন হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী