ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
অস্তিত্বের লড়াইয়ে ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ফ্যাসিস্ট খুনি হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে শরিফ ওসমান হাদী লেখেন, “রাষ্ট্র কাঠামোতে হাসিনার রেখে যাওয়া দিল্লির সেবাদাস গোষ্ঠী বনাম সার্বভৌম বাংলাদেশের জনগণ! অস্তিত্বের এই অনিবার্য লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য ঐক্যবদ্ধ প্রস্তুতি নিতে সমগ্র বাংলাদেশকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বিজয়ের আগ পর্যন্ত জুলাই চলবে।”
হাদীর এই পোস্টে সাড়া দিয়েছেন নেটিজেনদের অনেকেই। একজন লেখেন, “সচিবালয়কে স্বৈরাচারের প্রেতাত্মা মুক্ত করতে হবে এবং ব্রিটিশ আমলে তৈরি আমলাতন্ত্রের আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি রাখতেই হবে।”
আরেকজন লেখেন, ‘ছাত্র-জনতার উচিত সচিবালয় ঘেরাও দেওয়া।’
আরেক নেটিজেন লেখেন, “সহমত সচিবালয়ের সব স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”
প্রসঙ্গত, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। এ সময় ফটক বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করবেন এসব কর্মকর্তা-কর্মচারীরা।
এর বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানিয়েছেন শরীফ ওসমান হাদী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়