ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আন্দোলন স্থগিত করেছেন কারিগরি শিক্ষার্থীরা
কারিগরি শিক্ষার মানোন্নয়নের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ও সচিব ড. খ ম কবিরুল ইসলামের আশ্বাসে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কর্মসূচি থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
সোমবার (২৬ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি এবং আইডিইবি নেতারা।
বৈঠকে সচিব জানান, শিক্ষার্থীদের ৬ দফা দাবি পর্যালোচনার জন্য ইতোমধ্যে একটি আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চার দফা বৈঠক করে সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিয়েছে। এখন সেই সুপারিশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং অধিকাংশ দাবিই পূরণ করা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থী শাহজালাল আহমেদ বলেন, সচিব স্যারের আন্তরিক আশ্বাসে আমরা আন্দোলন থেকে সরে এসেছি। তিনি আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আন্তরিক ছিলেন—এটা আমাদের আশাবাদী করেছে। এখন আমরা নিয়মিত ক্লাসে ফিরেছি।
তিনি আরও জানান, ভবিষ্যতে সাধারণ মানুষের ভোগান্তি হয়—এমন কোনো আন্দোলন কর্মসূচিতে আর অংশ নেবেন না তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস