ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চলমান পরিস্থিতিতে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান এতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায়, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার (২৬ মে) এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের সবার প্রত্যাশা, একটি অর্থবহ সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হোক। এই সংস্কার ও জবাবদিহিতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
তিনি আরও বলেন, আমরা দু’টি বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছি—প্রথমত, সংস্কার হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য; দ্বিতীয়ত, নির্বাচন হতে হবে সুষ্ঠু ও অবাধ। আমরা মনে করি, যদি সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষিত হয়, তাহলে জনমনে বিরাজমান অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী