ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভরসার শেয়ারেও বিক্রির চাপ অব্যাহত
আগের কার্যদিবসের মতো আজও (২৬ মে) ‘এ’ ক্যাটাগরি শেয়ারে বিক্রির চাপ অব্যাহত দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে। আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৮টির দর কমেছে। এদিন ডিএসই‘র দর কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টি ছিল ‘এ’ ক্যাটাগরির। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
দরপতনের শীর্ষে থাকা ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো- ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ফান্ড এবং ইউসিবি।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ব্র্যাক ব্যাংকের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে এনআরবি ব্যাংকের। আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৭ টাকায়।
তৃতীয় সর্বোচ্চ রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ টাকা ৭০ পয়সা বা ৬.৩৭ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ২৫ টাকায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ফান্ডের ৭০ পয়সা বা ৫.৭৯ শতাংশ এবং ইউসিবির ৫০ পয়সা ৪.৭৯ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)