ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এনবিআর চেয়ারম্যানকে ৩ দিনের আল্টিমেটাম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ দাবি করে আগামী ২৯ মে (বৃহস্পতিবার) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার (২৬ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যানের প্রতি কর্মকর্তাদের ‘বিশ্বাস ও আস্থার চরম সংকট’ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তার নেতৃত্বে এনবিআরের কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই তাকে অবিলম্বে অপসারণ করতে হবে।
লিখিত বক্তব্যে পরিষদ আরও জানায়, আমরা আশা করি, রাষ্ট্র ও জনগণের স্বার্থে সরকার এমন একজন যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেবেন, যিনি কর নীতি প্রণয়ন, রাজস্ব আহরণ এবং ব্যবস্থাপনায় বাস্তব দক্ষতা রাখেন।
এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘এনবিআর চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ’ কর্মসূচি আগের মতোই চালিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দাবি পূরণ না হয়, তবে আরও কঠোর কর্মসূচির পথে হাঁটবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)