ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সরকারের সঙ্গে সেনাবাহিনীর যেমন সম্পর্ক
সোমবার (২৬ মে) সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা জানান, সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের মতপার্থক্য নেই। তিনি বলেন, ‘সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে নয়, বরং সম্মিলিতভাবে কাজ করছে। মতপার্থক্য নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো সঠিক নয়।’
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ‘সরকারের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক রয়েছে এবং আমরা সমন্বিতভাবে কাজ করছি,’—বলেন তিনি।
ব্রিফিংয়ে সেনাপ্রধানের বিভিন্ন বক্তব্য নিয়ে প্রচারিত তথ্য সম্পর্কে তিনি বলেন, অফিসারস এড্রেসে সেনাপ্রধানের বক্তব্য ছিল স্বাভাবিক। এ নিয়ে যেসব খবর বা গুজব ছড়ানো হচ্ছে, তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়।
এ সময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে—এমন গুজবের কোনো ভিত্তি নেই। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো পরিকল্পনা বা অভ্যন্তরীণ আলোচনা নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী