ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি মেয়ে বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বাংলাদেশের নারীদের সঙ্গে বিয়ের বিষয়ে তাদের দেশের নাগরিকদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, রোববার রাতে এই সতর্কবার্তাটি প্রকাশ করা হয়।
দূতাবাস জানায়, বিদেশিদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে চীনা নাগরিকদের দেশের আইন মেনে চলতে হবে। একইসাথে অবৈধ ম্যাচমেকিং এজেন্সি ও শর্ট ভিডিও অ্যাপে প্রচারিত আন্তঃসীমান্ত রোমান্স বিষয়ক বিভ্রান্তিকর কনটেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, 'বিদেশি স্ত্রী কেনা'র মতো ধারণা থেকে বের হয়ে এসে বাংলাদেশে বিয়ে করার আগে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন আছে।
চীনে নারী-পুরুষ অনুপাতে ভারসাম্যহীনতা তৈরি হওয়ায় অনেক পুরুষ বিদেশি নারীকে স্ত্রী হিসেবে আনার পরিকল্পনা করছেন। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু এজেন্সি অর্থের বিনিময়ে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছে। এর আড়ালে চলছে মানবপাচারের মতো গুরুতর অপরাধ।
দূতাবাস জানিয়েছে, চীনে কোনো আন্তঃসীমান্ত বিয়ের দালাল সংস্থাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। তাই নাগরিকদের এদের থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং অনলাইন প্রেম-প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক করা হয়েছে।
এছাড়াও দূতাবাস বলেছে, বাংলাদেশ মানবপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কেউ যদি অবৈধভাবে আন্তঃসীমান্ত বিয়েতে জড়ান তাহলে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে।
বাংলাদেশে বিচার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় একজন গ্রেপ্তার হলে মামলা নিষ্পত্তি হতে মাস বা বছরও লেগে যেতে পারে—যা ব্যক্তি ও তার পরিবারের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর